Manthan Award
মন্থন পুরস্কার
ই-বিষয়বস্তু এবং রচনাত্নকতার সর্বোত্তম প্রথার অভ্যাসের দিক থেকে মন্থন পুরস্কারটি হল ভারতবর্ষে এই ধরনের সর্বপ্রথম প্রচেষ্টা। ডিজিট্যাল এম্পাওয়ারমেন্ট ফাউণ্ডেশান এবং ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান টেকনোলজি বিভাগের অর্ন্তগত ওয়ার্ল্ড সামিট আওয়ার্ড এবং আরো বিভিন্ন সব হিতধারক যেমন সিভিল সোসাইটি মেম্বার, মিডিয়া এবং দক্ষিন এশিয়া দেশগুলোর উন্নয়নের কল্পে কাজ করা ডিজিট্যাল বিষয় বস্তুর উদ্যোক্তাগনের যৌথ উদ্যোগে এটির সূচনা করা হয়।
সেই থেকেই ভারতবর্ষে উন্নয়নের ক্ষেত্রে ই-বিষয়বস্তু এক সর্বোত্তম উপায় হিসাবে পরিগণিত হয়েছে। কম্পিউটারের মাধ্যমে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজির (আই সি টি) ক্রমবর্দ্ধমান ব্যবহার, ইন্টারনেট, কমিউনিটি রেডিও, অডিও-ভিডিও, অন্যান্য সর্বশেষ গ্যাজেট এবং ব্লগিং এই সবগুলোই বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে।
গুনগত দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষে আইসিটি কে বহুল্ ভাবে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ হিসাবে ব্যক্তিগতরূপে এবং স্থানীয় জনসাধারন কিভাবে আইসিটির বিভিন্ন সরঞ্জামকে কাজে লাগায় যেমন ধরুন ইন্টারনেট, পিসি, সিআর এবং অন্যান্য মিডিয়াম ব্যবহার করে নিজেদের শক্তিশালী করেছে তা দেখা যায়।
আমরা গর্বের সাথে ঘোষণা করছি যে “ই-লোকালাইজেশান” এর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করার ফলে ভাষাইণ্ডিয়াকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। অসমীয়া, বাংলা, গুজরাটী, হিন্দী, কানাড়া, তামিল ইত্যাদি প্রধান প্রধান ভাষা গনণার কাজে অনবদ্য অবদানের জন্য ভাষাইণ্ডিয়াকে পুরস্কার প্রদান করা হয়েছে।
অনলাইন বিষয়বস্তু প্রদানের ক্ষেত্রে ভাষাইণ্ডিয়া সত্যিই একটি দারুনকমিউনিটি সাইট। জিজ্ঞাস্য তথ্য প্রেরন এবং আলোচনা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ভাষাইণ্ডিয়া ফোরাম একটি আদর্শ মঞ্চ হিসাবে কাজ করে। ভারতীয় ভাষা গনণার ওপর নানান ধরনের প্রশ্নের ঊত্তর ভাষাইণ্ডিয়ার অভিজ্ঞ বিশেষজ্ঞ প্যানেলের দ্বারা দেওয়া হয়। ভাষাইণ্ডিয়ার একটি প্রধান লক্ষ্য হল ইণ্ডিক ভাষা গননার দ্বারা ছোটখাটো ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে মুক্ত ভাবে ভারতীয় ভাষার এবং বিভিন্ন ধরনের ফন্টের ব্যবসা বৃর্দ্ধি ঘটানো।
প্রধান ভাষা গননার কাজের মধ্যে আছে আই এম ই- র হিসাবে উন্নয়ন প্রোগ্রাম যার দ্বারা ইংরেজী QWERTY কি বোর্ডের সহায়তায়, মাল্টি কিবোর্ড লে-আউট এবং ভাষার সহায়িকাগুলো যাতে অন্য কোন ওয়ার্ড প্রসেসিং প্যাকেজে সহজেই ব্যবহার করে সুবিধেজনক উপায়ে প্রধান সহায়তায় প্রোগ্রামের উন্নতি সাধন করা যায় সেই বিষয়গুলোকে নিশ্চয়তা প্রদান করে।