Microsoft Research
মাইক্রোসফট রিসার্চ


মাইক্রোসফট রিসার্চ বা গবেষণা (এম এস আর) হল একটি বিশ্বখ্যাত সংস্থা, যা ১৯৯১ সালে স্থাপিত হয় - এটা কমপিউটার বিষয়ে সাধারণ এবং ব্যবহারিক গবেষণায় তার দৃষ্টি কেন্দ্রীভূত করে। আটটি শাখা ও ৮০০ গবেষক সহ এটা কম্পিউটার বিজ্ঞানে বিশ্বের একক সর্ববৃহত্ সংস্থা।


কমপিউটারের ৫৫টি বিভিন্ন ক্ষেত্রে নিয়মিতভাবে গবেষণা চলে। এম এস আর কাজে লাগিয়েছে অত্যুচ্চ ভাবে স্বীকৃত কিছু প্রতিভাকে যাদের ভিতর রয়েছেন খ্যাতিমান পুরস্কার প্রাপকরা।


এম এস আর ওয়েবসাইট-এর প্রকাশনা বিভাগে অগ্রসর এবং পিছিয়ে থাকা উভয় ধরনের গবেষকদের জন্যেই এক সমৃদ্ধ তথ্যভান্ডার প্রদান করে। নাম দিয়ে খুঁজলে, প্রস্তুত কারক এবং বিষয় সংক্ষেপ পাওয়া যাবে সহজে তথ্য উদ্ধারের জন্য। প্রকাশিত বিষয়বস্তুগুলি ফিল্টারিং-এরও ব্যবস্থা রয়েছে।


যাঁরা গবেষণার অতিসাম্প্রতিক প্রযুক্তিগুলি নিয়ে হাতেকলমে কাজ করতে চান, তাঁরা প্রকল্প বিভাগটি ঘেঁটে দেখতে পারেন - তাঁদের জন্য যেখানে তথ্য এবং পরামর্শ দেওয়া আছে কিভাবে তাঁরা সাম্প্রতিকতম গবেষণার কাজে হাত লাগাতে পারেন। গবেষণা ক্ষেত্র এবং এলাকায় ফিল্টারিং-এর সুযোগ রয়েছে।


আগেরটি সঠিক তথ্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি একজন অনিয়মিত তথ্যানুসন্ধানী অথবা একজন মনোযোগী শিক্ষার্থী, আপনি সর্বশেষ তথ্য পাওয়ার জন্য  ভিডিওগুলি একবার দেখে নিতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য লগ অন করুন http://research.microsoft.com/