অফিসের জন্য ভিস্যুয়াল স্টুডিও
সলিউশ্যানের অন্তিম লগ্নে মাইক্রোসফট্ অফিস ব্যবহার করে, আপনি পরিচিত মাইক্রোসফট্ অফিস ইউজার ইন্টারফেসের সুবিধা নিতে পারেন এবং ওয়ার্ড প্রসেসিঙের অর্ন্তগত ওয়ার্ডের বিভিন্ন সামগ্রী, এক্সেলের ডাটা প্রসেসিং, ও আউটলুকের ই-মেল প্রবন্ধনের সুবিধা নিতে পারেন। আপনি ভিস্যুয়াল স্টুডিওর সলিউশ্যান তৈরীর জন্যে অফিস অনুপ্রয়োগের স্বনির্ধারন করতে পারবেন এবং আপনার ব্যবসায়ীক প্রক্রীয়ার প্রয়োজন অনুযায়ী সেই বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলোকে যোগ করতেও পারবেন। উদাহরন হিসাবে, আপনি ওয়ার্ডকে চুক্তিগত উদ্ভাবকে পরিবর্তিত করতে পারবেন যেগুলো বিদ্যমান সম্পাদনযোগ্য অথবা অ-সম্পাদনযোগ্য বিরাজমান অংশগুলোকে একত্রিত করে। এক্সেলের সাহায্যে আপনি বিভিন্ন স্বনির্ধারন প্রজেক্টর জন্য একটি স্বচালিত বাজেট ওয়ার্কশীট্ তৈরী করতে পারবেন। ব্যবহারকারীগণ অফলাইনেও অফিস সলিউশ্যানের সাহায্য নিতে পারবেন, এবং এর ফলে আপনি ওয়েব-নির্ভর বাস্তুকলা ব্যবহার করার চাইতে ওয়েব আধারিত বাস্তুকলার বিভিন্ন জটিল সমাধানগুলোর আরো অধিক ব্যবহারিক পর্যায়ে সমাধান করতে পারবেন।
একটি সন্নিবিষ্ট ডকুমেন্ট বা দস্তাবেজ স্তরের স্বনির্ধারনের ভেতর থাকে একটি একক ডকুমেন্ট বা দস্তাবেজ, ওয়ার্কবুক, অথবা মাইক্রোসফট্ অফিস ওয়ার্ড এবং এক্সেলের টেমপ্লেট। যখন সহযোগী দস্তাবেজগুলো খোলা থাকে তখন অ্যাসেম্বলীর প্রবেশ ঘটানো হয়। আপনি তৈরী করতে পারা স্বনির্ধারনের বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র তখনই পাওয়া যেতে পারে যখন সহযোগী দস্তাবেজগুলো খোলা থাকে। অ্যাপ্লিকেশান-অনুযায়ী অনুকুলনের পরিবর্তন করা যায়না, যেমন ধরুনঃ একটি নতুন মেনু আইটেম প্রদর্শিত করা, অথবা কোনো একটি দস্তাবেজ বা ডকুমেন্ট খোলা থাকা অবস্থায় একটি রিবন্ ট্যাব।
ভিস্যুয়াল স্টুডিও ডকুমেন্ট-স্তরের অনুকুলন তৈরীতে সাহায্য করে। ভিস্যুয়াল স্টুডিওর ডিজাইনের পৃষ্ঠতল তৈরীতে অনুকুলিত দস্তাবেজ বা ডকুমেন্ট সাহায্য করে যেগুলো তারপর টেনে এনে অথবা এর ওপর নিয়ন্ত্রকের সাহায্যে ডকুমেন্ট তৈরীতে কাজে লাগে। ডকুমেন্ট-স্তরের প্রজেক্টে অন্যান্য প্রচুর ভিস্যুয়াল স্টুডিওর বৈশিষ্ট্য পাওয়া যায়, যেমন ধরুনঃ উইণ্ডোজ ফর্ম কন্ট্রোল, ড্র্যাগ এণ্ড ড্রপ ডাটা বাইণ্ডিং এবং একটি একীকৃত ত্রুটিদূরীকরণ পদ্ধতি।
অ্যাপ্লিকেশান-লেভেল এড্-ইন্স- এর ভেতর থাকে একটি সন্নিবেশ পদ্ধতি যার সাথে যুক্ত থাকে মাইক্রোসফট্ অফিস প্রয়োগপদ্ধতি। সাধারনত যখন প্রয়োগপদ্ধতি আরম্ভ হয় তখন এড-ইন্স চালু হয়, যদিও ব্যবহারকারীগণ প্রয়োগপদ্ধতি চালু করার পরও এড্-ইন্স চলতে পারে। আপনি তৈরী করা এই এড্-ইন্সের বৈশিষ্ট্যগুলো ডকুমেন্ট নির্বিশেষে প্রয়োগপদ্ধতির মধ্যেই পাওয়া যাবে।
ভিস্যুয়াল স্টুডিওর ভেতর থাকা টুলস্গুলো আপনাকে এড্-ইন্স তৈরীতে সাহায্য করবে। এড্-ইন্স প্রজেক্টের ভেতর স্বচালিত পদ্ধতিতে তৈরী শ্রেণী থাকে যেগুলো এড্-ইন্সকে প্রতিনিধিত্ব করে। এই শ্রেণীর ভেতর আছে প্রপার্টিজ এবং ইভেন্ট, যার দ্বারা আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশানের অবজেক্ট মডেলের প্রয়োগপদ্ধতি চালনার ক্ষেত্রে প্রবেশাধিকার লাভ করতে পারবেন এবং যখনই এই এড্-ইন্স শুরু হবে অথবা বন্ধ হবে তখনই কোডের প্রয়োগ করবেন।
অ্যাপ্লিকেশানের বিষয়বস্তুর মডেল অনুযায়ী কোড লিখে আপনার কোনো অফিস অ্যাপ্লিকেশানের সলিউশ্যানে বৈশিষ্ট্যগুলো যোগ করতে চাইলে প্রোগ্রাম অনুযায়ী সেটাও করতে পারবেন। অবজেক্ট মডেল হল এমন এক শ্রেণীর উপায়পদ্ধতি যা বিভিন্ন প্রপার্টিজ এবং পদ্ধতির কার্যক্ষমতাকে প্রদর্শিত করে। অ্যাপ্লিকেশান অনুযায়ী প্রতিটি অবজেক্ট মডেল আলাদা আলাদা হয়।
ভিস্যুয়াল স্টুডিওতে অফিস ডেভলাপমেন্ট টুলস্ ব্যবহারের দ্বারা কোনো একটি সমাধান তৈরীতে একটি অফিস অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কোনো অবজেক্ট মডেল ব্যবহার করতে হলে, আপনাকে অতি অবশ্যই এই অ্যাপ্লিকেশানের জন্যে প্রাইমারী ইন্টারঅপ অ্যাসেম্বলী (পিআইএ) ব্যবহার করতে হবে। আপনার অফিস অ্যাপ্লিকেশানের COM-নির্ভর অবজেক্ট মডেলের সাথে দ্বিপাক্ষিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই পিআইএ সলিউশ্যানের জন্য প্রবন্ধিত কোড তৈরীতে সক্ষম হয়।
অফিস সলিউশ্যানের উন্নতি এবং তৈরী করতে হলে আপনার ডেভলাপমেন্ট কম্পিউটারে অতি অবশ্যই অফিস পি.আই.এ. ব্যবস্থার সন্নিবেশ ঘটাতে হবে। এছাড়াও অফিস সলিউশ্যান চালনার ক্ষেত্রে .NET Framework 3.5. কে নির্দেশ করার জন্য এই পি.আই.এ. ব্যবস্থাপনা অন্তিম ব্যবহারকারীর কম্পিউটারেও সন্নিবেশ ঘটাতে হবে। কিন্তু আবার অফিস সলিউশ্যান চালনার ক্ষেত্রে .NET Framework 4 কে নির্দেশ করার জন্য অন্তিম ব্যবহারকারীর কম্পিউটারে এই পি.আই.এ. ব্যবস্থার কোন প্রয়োজন হয়না।